কক্সবাজার

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের বন্দুক ও গুলির খোসা সহ একটি সাদা টেবিলের উপর প্রদর্শিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। এসময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, রাতে র‌্যাবের একটি দল টেকনাফ উপজেলার নয়াপাড়ার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে সাড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়।

গোলাগুলির এক পর্যায়ে রোহিঙ্গা ডাকাতরা স্থানীয় পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত রোহিঙ্গা ডাকাত ইলিয়াছকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। নিহত রোহিঙ্গা ডাকাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়:টেকনাফরোহিঙ্গার‌্যাব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…