চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪৭ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে বাহারছড়ার জাহাজপুরা বাজারে এ ঘটনাটি ঘটেছে।

অগ্নিদগ্ধরা হলেন; হেদায়তুর রহমানের ছেলে সৈয়দ নুর (৩৫), আব্দুর শুক্কুরের ছেলে শাহাজাহান (২৩), তার ছোট ভাই জাফর আলম (১৮), লাল মিয়ার ছেলে নুরুল আলম (৬০), আব্দুল লতিফের ছেলে সৈয়দুল আলম (২৬), এরশাদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩০) ও নজির আহমদের ছেলে আবু ছিদ্দিক (৩০)।

অগ্নিদগ্ধ ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও তার মধ্যে সৈয়দ নুর, মো. শাহাজাহান, জাফর আলমের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলের বাড়ি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন।

তিনি জানান, শুক্রবার বিকেলে জাহাজপুরা বাজারে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানে বসে থাকা সাতজন লোক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন আব্দুর রহমান বলেন, অগ্নিদগ্ধ সাতজনের শরীরের বিভিন্ন অংশে ২০-৩৫ শতাংশ পুঁড়ে গেছে। তারমধ্যে তিনজন সৈয়দ নুর, মো. শাহাজাহান, জাফর আলমের ৩৫ শতাংশ পুড়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক ওই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফদগ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT