চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ‘ইয়াবা ও হুন্ডি’ ব্যবসায়ী নিহত এবং পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে।

এদের মধ্যে একজন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগে দায়ের মামলারও আসামী।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২০ হাজার ইয়াবা, ৮ টি দেশীয় তৈরি বন্দুক ও ২০ টি গুলি।

শুক্রবার মধ্যরাত ২ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হল, টেকনাফ পৌরসভার নাজির পাড়ার এজাহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০) এবং জালিয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫)।

আহতরা হল, টেকনাফ থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) সঞ্জিব দাশ, কনেস্টেবল আল আমিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ এরশাদুল ও মোহাম্মদ সাব্বির।

Reneta

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহত ২ জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং ও সাংবাদিকদের উপর হামলাসহ নানা অভিযোগে ১০ টির বেশি মামলা রয়েছে।

ওসি প্রদীপ বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়ার পাহাড়ি এলাকায় ইয়াবা লেনদেনের জন্য জড়ো হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।

এতে ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে।

এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে এক পর্যায়ে কয়েকজন ইয়াবা ব্যবসায়ি গুলি ছুড়া অবস্থায় পিছু হটে পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা, ৮ টি দেশীয় বন্দুক ও ২০ টি গুলি।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফে বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপজেলায় ভোটারদের অনাগ্রহ: কী বলছে আওয়ামী লীগ?

পরবর্তী

রিয়ালকে আরেকবার যোগ্যতার জানান দিলেন হ্যাজার্ড

পরবর্তী

রিয়ালকে আরেকবার যোগ্যতার জানান দিলেন হ্যাজার্ড

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT