বিনোদন

টেইলর সুইফটের যমজ!

টেইলর সুইফটের জমজ?

টেইলর সুইফটের জমজ?

দেখে মনে হবে যেন একদম টেইলর সুইফটই। হুবহু তার মতোই চোখ আর আকর্ষণীয় ঠোঁট। লরা মিরিয়াম নামের সাধারণ এক তরুণীকে দেখে কেউ পপ গায়িকা টেইলর সুইফট ভাবলে খুব একটা ভুল হবে না।

সম্প্রতি খুঁজে পাওয়া গেছে এই লরা মিরিয়ামকে। যাকে অনেকেই টেইলর সুইফট ভেবে ভুল করে ফেলছেন। বিশেষ করে ইনস্টাগ্রামে লরা মিরিয়ামের পোস্ট করা ছবিতে অনেকেই টেইলর সুইফট ভেবেই মন্তব্য করে বসেন। তার সাথে নাকি অনেক মিল আছে পপ তারকা টেইলরের।

ব্যাপারটা বেশ কাকতালীয় ভাবে হলেও অনেকেই আবার লরাকে টেইলর সুইফটের যমজ বোন ভেবে বসে আছেন। টেইলরের যেমন বিড়াল পছন্দ, লরাও বিড়াল পছন্দ করেন অসম্ভব রকম।

তবে ব্যাপারটা নিয়ে খানিকটা বিব্রত লরা। তিনি বলেন,অনেকেই আমাকে টেইলর সুইফট বলছেন। কিন্তু টেইলর তো দেবী, আর আমি খুবই সাধারণ। আমাদের হয়তো চেহারার মিল থাকতে পারে কিন্তু ব্যক্তিত্ব তো পুরোই আলাদা।

গানের জগতে বেশ ব্যস্ত সময় যাচ্ছে টেইলরের। এবছর নভেম্বরের ১০ তারিখে আলোর মুখ দেখবে তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘রেপুটেশন’। আর তাই জোরেশোরে চলছে প্রচারণা। আর তাই অবসর মেলাও ভার। অন্যদিকে মার্কিন অভিনেতা জো অ্যালাউনের সাথে জমিয়ে প্রেম করছেন পপ গায়িকা টেইলর সুইফট। তাই এসব মিল অমিলের ব্যাপারে খোঁজ নেবার সময় আপাতত তার হাতে নেই। ডেকান ক্রনিকল

বিষয়:টেইলর সুইফট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…