বিনোদন

টুইন নিয়ে ঝামেলায় করণ

টুইন নিয়ে ঝামেলায় করণ

করণ জোহর তার যমজ সন্তান যশ এবং রুহিকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন। আর সেই ঝামেলা হল বাচ্চাদের দেখতে আসা অতিথিরা।

গত ফেব্রুয়ারিতে জন্মের পর থেকেই করণের যমজ সন্তানদের নিয়ে বেশ আগ্রহী ছিলেন সবাই। তাই তাদের বাড়িতে নিয়ে আসার পর মানুষের ঢল নামে। করণের শুভানুধ্যায়ীদের সবাই এসে ভীড় করলেন বাচ্চা দুটিকে একটু দেখার জন্য।

করণের বাড়িতে বাচ্চাদের দেখার জন্য মোট চার জন সেবিকা আছেন। তাই বাচ্চাদের দেখভাল করা আপাতত কোন ঝামেলা নয়। কিন্তু বাচ্চাদর দেখতে আসা মেহমানদের সামাল দেওয়া বেশ কষ্টকর হয়ে উঠেছে করণের জন্য। করণের ৭৭ বছর বয়সী মা ক্রমেই হাঁপিয়ে উঠছেন তাদের সামাল দিতে। করণের খ্যাতিই এই বিড়ম্বনা।

এতসব কিছুর মাঝে তাই করণ এবার সিদ্ধান্ত নিয়েছেন, তার যমজ সন্তান এবং মাকে নিয়ে তিনি একটা লম্বা ছুটিতে যাবেন। একটু স্বস্তির নি:শ্বাস ফেলতেই করণের এ সিদ্ধান্ত।

ব্যক্তিগত জীবনে করণ জোহর অবিবাহিত হলেও তিনি বাবা হন সারোগোসি পদ্ধতির মাধ্যমে। ডেকান ক্রনিকল

বিষয়:করণ জোহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…