বিনোদন

টুইট করে বিজয় বললেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে’

করণের 'লাইগার'এ থাকছে বিজয়, চমক দেখাবে ‘বক্সিং কিং’ মাইক টাইসন!

লায়ার সিনেমার পোস্টার ও অভিনেতার ছবি, বাংলাদেশি সিনেমা ও তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে লায়ার সিনেমার পোস্টার এবং একজন বাংলাদেশি অভিনেতা বা তারকা দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সিনেমা ও বিনোদন জগতের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড নির্মাতা করন জোহরের ধর্ম প্রোডাকশন ও দক্ষিণী সিনেমার নির্মাতা পুরী জগন্নাথের পুরী কানেক্টের প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে সিনেমা ‘লাইগার’। যার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা।

সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। তবে চমক এখানেই শেষ নয়, এই সিনেমার অতিথি চরিত্রে দেখা যাবে ‘বক্সিং কিং’ মাইক টাইসনকে।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে ‘বক্সিং কিং’ টাইসনের অভিনয়ের খবরটি জানিয়ে করন জোহর একটি পোস্ট করেছেন। একটি ভিডিও প্রোমো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় দ্য কিং অব দ্য রিং-র দেখা মিলবে। লাইগার টিমে মাইক টাইসনকে স্বাগতম।

এছাড়াও বিজয় দেবরকোন্ডা ভক্তদের খবরটি জানিয়ে টুইট করেছেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে। আমরা সবে শুরু করেছি। প্রথমবারের মতো ভারতীয় সিনেমার পর্দায়, আমাদের লাইগার টিমে যোগ দিতে চলেছেন বক্সিং লিজেন্ড আয়রন মাইক টাইসন।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিষয়:অনন্যা পান্ডে করন জোহর ধর্মা প্রোডাকশন পুরী জগন্নাথ বিজয় দেবরকোন্ডা মাইক টাইসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…