চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষি মেরেও অভিযুক্ত হচ্ছেন না টাইসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১১, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

উড়োজাহাজে সহযাত্রীকে ঘুষি মারার ঘটনায় সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে না। নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার একজন প্রসিকিউটর।

গত ২০ এপ্রিলের সেই ঘুষির ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, টাইসন সিটের পেছনে ঝুঁকে সহযাত্রীকে আঘাত করেছেন। ওই ব্যক্তির খানিকটা রক্তও ঝরেছে।

সান মাতেও কাউন্টির জেলা অ্যাটর্নি স্টিভ ওয়াগস্টাফ বলেছেন, কিংবদন্তি বক্সারের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না।

‘আমরা সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ এবং সান মাতেও কাউন্টি শেরিফের অফিসের পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করেছি এবং বিমানে আইন প্রয়োগকারী সংস্থার সংগৃহীত বিভিন্ন ভিডিও দেখেছি। আমাদের সিদ্ধান্ত, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে মি. টাইসনের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করব না।’

টাইসন ফ্লাইটে ওঠার সময় প্রথমে সেই যাত্রী এবং তার বন্ধুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণই করছিলেন। পরে ঘুষি খাওয়া লোকটি তাকে উস্কানি দেয়া বন্ধ করেননি। যিনি মাইকের সাথে কথা বলার চেষ্টা অব্যাহত রাখেন।

যাত্রীটি টাইসনের পেছনে কানে কানে কথা বলা দূরত্বে অবস্থান করছিলেন। টাইসন তাকে শান্ত হতে বলেন অনেকবার। প্রত্যক্ষদর্শীর ভাষ্যে, টাইসন সেসময় বেশ কয়েকটি ঘুষি মারেন।

Reneta

সর্বকালের সেরা হেভিওয়েট বক্সারদের একজন টাইসন খ্যাপাটে আচরণের জন্যও বেশ পরিচিতি। ১৯৯৭ সালে লড়াই রিংয়ে প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়েছিলেন। ধর্ষণ এবং কোকেন আসক্তির জন্যও তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

১৯৯২ সালে টাইসনকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তার তিন বছরের জেল হয়। ২০০৭ সালে তিনি কোকেন আসক্তির কথা স্বীকার করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইসনবক্সিংমাইক টাইসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT