স্পোর্টস

টুইটারে শচীন-ধোনি-কোহলিদের শোক

টুইটারে শচীন-ধোনি-কোহলিদের শোক

ভারতীয় ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট তারকারা। তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন সকলে।


শচীন টেন্ডুলকার:

ইডেনে আমার শেষ টেস্টে ওনার পরিশ্রম আমার কাছে খুব স্পেশাল। ওনার আত্মার চিরশান্তি কামনা করি।

সঞ্জয় মাঞ্জেরকার:

ক্রিকেটীয় মনন এবং দক্ষ প্রশাসক একই সঙ্গে দু’টিই ছিলেন জগ্গু দাদা। ওনার চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে।

মহেন্দ্র সিংহ ধোনি:

ক্রিকেটে তাঁর অবদানের জন্য ডালমিয়ার প্রতি শ্রদ্ধা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।




বিরাট কোহলি:

হঠাৎ করে ডালমিয়াজির মৃত্যু সংবাদ পেলাম। তাঁর আত্মীয়, পরিজন ও পরিবারের প্রতি সমবেদনা রইল।

ইশান্ত শর্মা:

ডালমিয়াজির মৃত্যুতে তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনিল কুম্বলে:

ডালমিয়াজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁর মৃত্যু বিশ্বক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।

বিষয়:জগমোহন ডালমিয়া ডালমিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…