ক্রিকেট

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে প্রস্তুত থাকাকালীন ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন ওপেনার তামিম ইকবাল। বুধবার দুপুরে ফেসবুকে ভিডিও বার্তায় বিষয়টি জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

দীর্ঘদিন ধরেই টি-টুয়েন্টি ক্রিকেটের বাইরে তামিম। চোট তাকে খেলতে দেয়নি সবশেষ তিন সিরিজে। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা তামিম সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিশ্বকাপ দল ঘোষণার সপ্তাহখানেক আগেই।

বুধবার দুপুরে নিজের সিদ্ধান্তের কথা তিনি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জানিয়ে দেন সবাইকে।

বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার মনে করেন, দীর্ঘ সময় টি-টুয়েন্টিতে না খেলে তার বিশ্বকাপ দলে থাকাটা যৌক্তিক নয়। বরং দেড়বছর যারা নিয়মিত খেলছে তাদের সাথে অন্যায় করা হতো।

চোটের কারণে বুধবার শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে না থাকা তামিম মনে করেন, বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে যাবেন, তবে সিদ্ধান্তটি নিয়েছেন দল নির্বাচনে যেন বিতর্ক তৈরি না হয়।

পাশাপাশি জানিয়েছেন, তিনি অবসর নেননি এ ফরম্যাট থেকে। বিশ্বকাপের পর আবারও তাকে দেখা যাবে দলের ফেরার লড়াইয়ে নামতে।

বিষয়:টাইগার ক্রিকেট টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…