ক্রিকেট

টি-টুয়েন্টি খেলতে চেষ্টা করছে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য, মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন টি-টুয়েন্টির সিরিজে ঘুরে দাঁড়ানোর আশায় নামা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দেখেশুনে ব্যাট করছে। ইনিংসের অর্ধেকে এসে উইকেট বেশি না হারালেও রানের চাকায় গতি আনতে পারেনি টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটে আসা বাংলাদেশ শুরুতেই হারায় দুই ওপেনারকে। অভিষেকের পর টানা দুই ম্যাচে ব্যর্থ সাইফ হাসান, এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই, গোল্ডেন ডাকে।

আরেক ওপেনার নাঈম শেখ নড়বড়ে শুরু করে থেমেছেন ২ রানে, বল খেলেছেন ৮টি। ছক্কা হাঁকিয়ে শুরু করা আফিফ হোসেন এসেছেন উইকেট বিলিয়ে, একটি করে চার-ছয়ে ২০ বলে ২০ করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ৬৪ রান তুলেছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত ৩৪ রানে ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়ান ২ রানে ব্যাট করছেন।

বিষয়:বাবর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…