চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন শেখ জামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে লিগে কখনো শিরোপার নাগাল না পাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতে নিল প্রিমিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট। মিরপুরে ফাইনালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ২৪ রানে হারিয়ে ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে প্রথম ট্রফি হাতে তুলেছে নুরুল হাসান সোহানের দল। বিফলে গেছে দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজার ২০ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসটি।

সংক্ষিপ্ত স্কোর: শেখ জামাল-১৫৭/৭, প্রাইম দোলেশ্বর-১৩৩/৮

শের-ই-বাংলা স্টেডিয়ামে শেখ জামালের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ লড়ছিলেন দোলেশ্বরের দুই ওপেনার মোহাম্মদ আরাফাত ও সাইফ হাসান। জুটিতে ফিফটি পার করার পরই বাধে বিপত্তি। দলীয় ৫৫ রানের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান আরাফাত। ২৩ বলে করেন ৩৩ রান করা এ ব্যাটসম্যান পরে আর নামতেই পারেননি ২২ গজে।

দারুণ খেলতে থাকা আরাফাত মাঠ ছাড়ার পর দোলেশ্বর ব্যাটিংয়ে নেমে আসে ছন্দপতন। পরের ওভারেই আউট হয়ে যান সাইফ হাসান। একে একে সাজঘরে ফেরেন মার্শাল আইয়ুব (৩), ফরহাদ হোসেন (৬), মাহমুদুল হাসান (৩), সৈকত আলী (২)।

৮৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দোলেশ্বর। শেষ ২৮ বলে তাদের দরকার ছিল ৭০ রান। কঠিন সমীকরণ মেলাতে প্রাণপন লড়েন ফরহাদ রেজা। সালাউদ্দিন শাকিলের করা ১৯তম ওভারে ২টি ছক্কা ও ২টি চার কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

শেষ ওভারে দরকার ছিল ২৮ রান। শহিদুল ইসলামের প্রথম বলেই উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসানের দুর্দান্ত ক্যাচে আউট হন ফরহাদ। তাতেই শেষ হয়ে যায় দোলেশ্বরের শিরোপার আশা। এক বল বাদেই মানিক খানকে সাজঘরে পাঠিয়ে চতুর্থ শিকারের দেখা পান ডানহাতি পেসার শহিদুল। ৪ ওভারে দেন মাত্র ১৯ রান। বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল নেন দুটি উইকেট।

Reneta

বিপিএলে একটি ম্যাচ খেলা তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি ক্লাব ক্রিকেটে প্রথম খেলতে নেমে করেন দারুণ বোলিং। এই লেগি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন একটি উইকেট। বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি নেন একটি উইকেট।

ফাইনালে নামার আগে ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটোসেশনে দুই দলের অধিনায়ক

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইমতিয়াজ হোসেন তান্নার ফিফটি, নুরুল হাসান সোহান ও তানবীর হায়দারের ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে শেখ জামাল। ইমজিয়াজ ৪৪ বলে করেন ৫৬। এ ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়ের মার।

শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান ২৭ বলে ৩ চারে করেন ৩৩ রান। তানবীর মাত্র ১৫ বলে করেন ৩১। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়ের মার। ফরহাদ একাই নেন তিন উইকেট। আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, মানিক খান ও সৈকত আলী নেন একটি করে উইকেট।

ম্যাচে একমাত্র ফিফটি করা ইমতিয়াজ হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা হয়েছেন ফরহাদ রেজা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগে দুইবার রানার্সআপ হয়েছে প্রাইম দোলেশ্বর। টি-টুয়েন্টি টুর্নামেন্টে ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পাওয়া হল না দলটির। শেখ জামাল ওয়ানডে লিগে রানার্সআপ হয়েছিল একবার; ২০১৩-১৪ মৌসুমে। ক্লাব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে এটিই তাদের প্রথম শিরোপা জয়।

আগামী ৮ মার্চ শুরু হবে ঘরোয়া ক্রিকেটের আসল লড়াই, ওয়ানডে সংস্করণের ঢাকা লিগ। ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে টি-টুয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ায় লম্বা সময় পর। যেখানে আবাহনী-মোহামেডানে মতো ক্লাবকে পেছনে ফেলে ফাইনাল খেলে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসশেখ জামাল ধানমন্ডি ক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর যৌথ অনুশীলন

পরবর্তী

দায়িত্ব সুচারুভাবে পালন করাই হবে বড় চ্যালেঞ্জ: বিপ্লব বড়ুয়া

পরবর্তী

দায়িত্ব সুচারুভাবে পালন করাই হবে বড় চ্যালেঞ্জ: বিপ্লব বড়ুয়া

চলে গেলেন লিউক পেরি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT