চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টি-টুয়েন্টিতে এটাকে বলব অশনি সংকেত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে আমাদের পারফরম্যান্সের উপর একটা কোয়েশ্চেন মার্ক আছে- মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে এলে প্রায়ই কথাটা বলেন। ওয়ানডেতে সাত ও টেস্টে আট র‌্যাঙ্কিংধারী দল বাংলাদেশ টি-টুয়েন্টিতে লম্বা সময় ধরে ১০ নম্বরে পড়ে আছে। সেটাই প্রশ্নবোধক চিহ্ন যোগ করেছে। তবে নিধাস ট্রফির পারফরম্যান্স দিয়েছিল এ সংস্করণে সুন্দর আগামীর বার্তা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর প্রশ্নবোধক চিহ্নটা ফিরে আসছে আবারও।

আফগানদের হোমভেন্যু দেরাদুনে পরপর দুই ম্যাচ যাচ্ছেতাইভাবে হারার পর প্রশ্ন উঠছে, বাংলাদেশের ক্রিকেট পেছনের দিকে হাঁটছে কিনা! বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য সেটি মনে করছেন না। তবে মাঠে ক্রিকেটারদের অসহায়ত্বকে অশনি সংকেত হিসেবে দেখছেন তিনিও।

‘এটাকে বলব অশনি সংকেত। আমাদের অনেক সতর্ক থাকতে হবে। টি-টুয়েন্টির জন্য এখনও আমরা রেডি হইনি। টি-টুয়েন্টিতে আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি। উন্নতি করতে পারিনি। আমরা আশা করেছিলাম বিপিএলে যারা পারফর্ম করে, তারা সেখানে গিয়ে পারফর্ম করবে। কিন্তু তাদের সেই পারফরম্যান্স দেখছি না।’

‘ঘরোয়াতে ভালো করলে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে দেখা যাচ্ছে না। তুলনা করলে দেখবেন আন্তর্জাতিক ক্রিকেটে তারা ভালো করছে না। এই জায়গায় আমাদের কাজ করতে হবে। যাদের নিয়ে আশা, তারা আন্তর্জাতিক মানের নাকি নয়, এই জায়গাটায় পার্থক্য। তাদের সেই মানে নিয়ে আসতে হবে। না হলে লড়াই করতে পারব না।’ -যোগ করেন জালাল ইউনুস।

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজ ২-১এ জেতার আশা করেছিলেন বিসিবির এ পরিচালক। এখন যে অবস্থা, তাতে হোয়াইটওয়াশ এড়াতে পারলেই সন্তুষ্ট থাকার কথা জানালেন।

Reneta

‘আমরা মনে করি আফগানিস্তানের সাথে ২-১ হলেও ঠিক আছে। হোয়াইটওয়াশ না হলেই হল। ২-১এ হয়ত হারতে পারি। কারণ সেটা তাদের হোম গ্রাউন্ড। সেখানে তারা অনেকদিন ধরে অনুশীলন করেছে, উইকেট ভালো চেনে এবং টি-টুয়েন্টিতে তারা সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা। তাদের যে ধরনের স্পিনার আছে, সেজন্য আমরা তাদের খাটো করে দেখছি না। কিন্তু আমরা ওদের চাইতে পেশাদার এবং অভিজ্ঞ। সেখান থেকে প্রত্যাশা ছিলে আফগানিস্তান সিরিজটা হয়ত জিতবো। ২-১এ সিরিজ জেতা উচিত ছিল।’

শেষ ম্যাচটা জিততে হলে ব্যাটসম্যানদের ভুলের বৃত্ত থেকে বের হওয়ার কোনো বিকল্প নেই। পাশাপাশি দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের একাই ম্যাচ জেতানোর মতো দৃঢ়তা দেখানো জরুরী বলেও মনে করেন জালাল ইউনুস।

‘আমি তো মনে করি আমরা ব্যাটিংয়ে বারবার ভুল করছি। প্রথম ম্যাচের ভুলগুলো দ্বিতীয় ম্যাচেও করছি। অ্যাপ্লিকেশনের অভাব আছে। আমরা যদি গত ম্যাচে আরও ২০টা রান বেশি করতাম, অবশ্যই জিততাম। ওই ম্যাচে অবশ্য বোলাররা ভালো সার্ভিস দিয়েছে। অনেক ক্যাজুয়াল শটস খেলে আউট হয়েছি।’

‘আপনারা দেখেছেন আইপিএলে ধোনি, উইলিয়ামসন একাই ম্যাচ জেতায়। তাদের ডিটারমিনেশন থাকে যে, একাই ম্যাচ জেতাবো। আমাদের সিনিয়র প্লেয়ারদের এই ধরনের রোল নেয়া উচিত যে, আমি ম্যাচটাকে ক্যারি করে নিয়ে যাবো এবং দলকে জেতাবো। জালাল ইউনুসের পরামর্শ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালাল ইউনুসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪শ’১৬ বছর পেরিয়ে রাজধানী ঢাকা, ঐতিহ্যের একাল সেকাল

আগস্ট ১, ২০২৬

‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে ফের মেসিদের সমালোচনায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট

আগস্ট ১, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT