চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইপিএল খেলে মোস্তাফিজের এখন শেখার কিছু নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের জার্সিতে মোস্তাফিজ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে আলাদা করেছে বোলিং ফর্ম। দেশের হয়ে বছরখানেক ধরে অনুজ্জ্বল থাকা এ বাঁহাতি পেসার আইপিএলের মঞ্চে দুর্দান্ত করছেন। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে দেশে ফিরে আসতে হবে টুর্নামেন্টের মাঝপথে। টাইগার বাঁহাতি পেসারের ছুটি কেন আরও দীর্ঘ করা হচ্ছে না এ ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান ফিটনেসের চিন্তাতেই মূলত মোস্তাফিজের ব্যাপারে এমন সিদ্ধান্ত। বিসিবি পরিচালকের কাছে প্রশ্ন করা হয়, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএল খেললেই বেশি উপকার হতো কি না। জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি।

‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তার কাছ থেকে আইপিএলের অন্য ক্রিকেটাররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের ফায়দা হবে।’

ছুটি দীর্ঘ না করার পেছনে আরও কিছু কারণের কথা উল্লেখ করেন জালাল,  ‘আইপিএল আপনাদের মনে হতে পারে শুধু ৪ ওভারের খেলা। কিন্তু এটা জানেন, কত ধকল নিতে হয়? রাতেও তাদের ভ্রমণ করতে হয়। খেলা শেষে রাত ১টায়ও বিমান ভ্রমণ করতে হয়। এটা অনেক কষ্টকর। আমাদের চিন্তা হচ্ছে, মুস্তাফিজের স্বাস্থ ও তার ফিটনেস। সেখানে তারা (চেন্নাই) চাইবে, মোস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে।’

‘মোস্তাফিজের ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য নয়। এখানে আমরা তার ওয়ার্কলোড ম্যানেজ করে খেলাব। আইপিএলে থাকলে সেটা হবে না। মুস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। মুস্তাফিজের ওখান থেকে শেখার দরকার নেই। সে ৭-৮ বছর ধরে আইপিএল খেলে। লাভবান তারা হবে, আমরা না।’

২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলে দুই খেলোয়াড় ক্লান্ত ছিলেন বলে জানান জালাল ইউনুস। সেই পরিস্থিতি ফের তৈরি হতে দিতে চায় না বিসিবি। তিনি বলেন, ‘২০২১ সালে দুজন খেলোয়াড় আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা বলেছে তারা ক্লান্ত ছিল। আমরা ঐ পরিস্থিতি তৈরি করতে চাই না।’

Reneta

‘যাওয়ার আগে (টি-টুয়েন্টি বিশ্বকাপ) তাকে ফিজিক্যালি ফিট হতে হবে। ক্লান্ত হয়ে গেলে সে ডেলিভার করবে না। তাহলে আমার কী দরকার? আমার তাকে প্রয়োজন। আমি ফ্রেশ মোস্তাফিজকে চাই, টায়ার্ড মোস্তাফিজকে চাই না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলজালাল ইউনুসমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT