আজ থেকে ভারতে শুরু হচ্ছে ষষ্ঠ টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। দুই ধাপে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
প্রথম রাউন্ডে ৮টি দেশ খেলবে দুই গ্রুপে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার টেনে খেলবে সেরা ৮ দলের সঙ্গে।
প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের ২টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ।
নাগপুরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলবে জিম্বাবুয়ে এবং হংকং। একই ভেন্যুতে রাত ৮টায় অপর ম্যাচে খেলবে আফগানিস্তান এবং স্কটল্যান্ড।





