বিনোদন

টিভি পর্দায় আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ’২১

বাংলাদেশের তরুণ শিল্পীরা টিভি পর্দায় পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর টিভি পর্দায় আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ’২১ এর অনুষ্ঠানে পারফর্ম করছে তরুণ শিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ’২১। ধারণকৃত পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে মহামারিতেও প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, আবহাওয়া ও কৃষিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্মাতা, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের ২১ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।

আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পক্ষে পদক গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল স্ন্যাককিপার, পাওয়ার্ড বাই ঐক্যডটকমডটবিডি।

টিভি পর্দায় আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ’২১

চ্যানেল আই কার্যালয়ে ১১ মার্চ ২০২২ সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে গেল বছর অনলাইনে প্রকাশ হওয়া চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিকসহ বিভিন্ন ভিডিওর উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে জুরি বোর্ডের রায়ে নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনি, চ্যানেল আইর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা, নাট্যজন আতাউর রহমান, দিলারা জামান, সঙ্গীত ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার সহ সংস্কৃতি অঙ্গলের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জী ও বাপ্পী লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিষয়:ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই জুনাইদ আহমেদ পলক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…