আদালত

টিভি টকশোর ‘কথিত ব্যারিস্টার’ পারভেজকে আইন পেশা থেকে অপসারণ

অফিসিয়াল পোশাক পরা ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির ছবি, তিনি অফিসিয়াল পোশাক পরেছেন, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার বা সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয়দানকারী ঢাকা আইনজীবী সমিতির সদস্য (আইনজীবী) পারভেজ আহমেদের পেশাগত অসদাচরণ প্রমাণিত হওয়ায় আইন পেশা থেকে তাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

পারভেজ আহমেদের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেনের করা অভিযোগ বলা হয়, ‘পারভেজ আহমেদ নিজে ব্যারিস্টার বা সুপ্রিম কোর্টের আইনজীবী না হওয়া সত্ত্বেও নিজেকে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতে অংশ নিয়ে জনসাধরণকে প্রতারিত করেছেন।বাংলাদেশ বার কাউন্সিলের নোটিশ, আইন পেশা থেকে পারভেজের অপসারণের ঘোষণা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় অসদাচরণের দায়ে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণের আদেশ দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…