চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপিপি বাতিলের পরে নাফটা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ১২ জাতির প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ-টিপিপি চুক্তিটি নির্বাহী আদেশে বাতিল করেছেন। তিনি উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। টিপিপি চুক্তি বাতিলে চুক্তিভুক্ত এশীয় দেশগুলোতে নেমে এসেছে হতাশা।

যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদন এবং চাকরির বাজারকে ক্ষতিগ্রস্ত করার আশংকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিপিপি চুক্তি বাতিল করে দেন। ট্রাম্পের মতে, টিপিপি চুক্তি যুক্তরাষ্ট্রের ‘কর্মসংস্থান হত্যাকারী’ এবং ‘স্বার্থের ধর্ষণকারী’।

বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ নিয়ন্ত্রণকারী দেশগুলোর মধ্যের এই চুক্তির কার্যক্রম শুরুই হয়নি, একইসঙ্গে কংগ্রেসও এতদিন চুক্তির অনুমোদন দেয়নি। গত বছর এই চুক্তিটি করা হয়েছিলো।

নির্বাহী আদেশে টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ায় চুক্তিটি অনেকটাই অকার্যকর হয়ে পড়বে। টিপিপিভুক্ত ১২টি প্রশান্ত মহাসাগরীয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু,ভিয়েতনাম, ব্রুনেই এবং সিঙ্গাপুর।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প যা যা বলেছেন, তা দ্রুতই একে একে বাস্তবায়ন করে  বিশ্বের অন্য নেতাদের তিনি এই বার্তাই দিলেন, বাণিজ্য চুক্তি এবং রাজনীতি সম্পর্কে যা কিছুই বলেছেন সবই কার্যকর হচ্ছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তির যুগে প্রবেশ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিপিপি চুক্তিডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ

পরবর্তী

সিরিজের শেষ দিনে হালকা মেজাজে টাইগাররা

পরবর্তী

সিরিজের শেষ দিনে হালকা মেজাজে টাইগাররা

বিদেশে যাওয়ার সকল সেবা এখন জেলা পর্যায়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT