চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে ব্ল্যাক রঞ্জুর তাণ্ডব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
বিনোদন
A A
ব্ল্যাক রঞ্জুর তাণ্ডবের দৃশ্য, বিভিন্ন চরিত্রের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় ঢঙে একে একে চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে আগেই। কে নেই তাতে? দেশীয় সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মিথিলা এবং শ্যামল মাওলার মতো অভিনেতারা!

বলছি তারকা নির্ভর ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ এর কথা। পরিচিতি পর্ব শেষে এবার টিজারেও পাওয়া গেলো তাদের। শনিবার বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজের টিজার প্রকাশ করলো ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভ। জানিয়ে দিলো, এটিই হতে যাচ্ছে জি-ফাইভের প্রথম বাংলাদেশী অরিজিনাল সিরিজ।

প্রায় সোয়া এক মিনিটের টিজারে ব্ল্যাক রঞ্জুর তাণ্ডবই প্রত্যক্ষ করলো দর্শক। যে চরিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একই সঙ্গে ওয়েব সিরিজটির কেন্দ্রীয় চরিত্র আরিফিন শুভকেও পাওয়া গেলো দুর্দান্ত রূপে। এটিই হতে যাচ্ছে বাংলাদেশি এই চলচ্চিত্র তারকার প্রথম কোনো ওয়েব কন্টেন্ট!

টিজারে এই দুজন ছাড়াও স্পট লাইট কেড়ে নিয়েছেন মীনা চরিত্রে জাকিয়া বারী মম, রুমানা চরিত্রে মিথিলা ও বেগের চরিত্রে শ্যামল মাওলা।

এরআগে গত মঙ্গলবার একটি অফিশিয়াল পোস্টার প্রকাশ করে জি-ফাইভ। সেই সাথে ঘোষণা করে ওয়েব সিরিজটির স্ট্রিমিং টাইম! আসছে ১৮ মার্চ থেকে জি-ফাইভে দেখা যাবে এটি।

তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ছয় পর্বের এই ওয়েব সিরিজটি। নির্মাতা কৃষ্ণেন্দু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কন্ট্রাক্ট’ এর প্রতিটি এপিসোড এর ব্যাপ্তী হবে ৩০ মিনিটের আশপাশে।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজটি প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনও নির্মাণ করার কথা জানান কৃষ্ণেন্দু।

ট্যাগ: আরিফিন শুভওয়েব সিরিজকন্ট্রাক্টকৃষ্ণেন্দুচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমজিফাইভতানিম নূরব্ল্যাক রঞ্জুভারতমিথিলালিড বিনোদনশ্যামল মাওলাসিনেমাস্ট্রিমিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা নির্মূলে ‘কার্যকর’ মার্কিন অ্যান্টিভাইরাল মেডিসিন

পরবর্তী

পেট্রাপোল বন্দরে সিন্ডিকেটের কবলে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক

পরবর্তী
পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের সারি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রাপোল বন্দরে সিন্ডিকেটের কবলে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক

শাকিব খান ও অন্যান্য শিল্পীরা মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় মহরত, শাকিবের ‘অন্তরাত্মা’র শুটিং শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT