বিনোদন

টিকা নেয়ার ‘বয়স হয়নি’ টম হ্যাংকস ও রিটা উইলসনের

টম হ্যাঙ্কস ও রিটা উইলসন করোনা জয় করে ফিরেছেন যুক্তরাষ্ট্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

টম হ্যাঙ্কস ও রিটা উইলসন বিমানবন্দরে হাসিমুখে স্বাগত জানাচ্ছেন, করোনা পরবর্তী পুনর্মিলনের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের তারকা দম্পতি টম হ্যাংকস ও রিটা উইলসন দুজনেই ষাটোর্ধ। কিন্তু তারা এখনও করোনার টিকা নিতে পারেননি। কারণ, তাদেরকে বলা হয়েছে টিকা নেয়ার মতো যথেষ্ট বয়স হয়নি তাদের।

রিটা উইলসন ‘দ্য টুডে শো’তে বলেছেন, ‘বিষয়টি হতাশাজনক যে আমরা এখনও করোনার টিকা নিতে পারিনি। জীবনে প্রথমবারের মতো শুনতে হয়েছে: আমাদের এখনও যথেষ্ট বয়স হয়নি। তবে আমরা অপেক্ষায় আছি। কারণ অনেকেই টিকা নিয়েছেন এবং পর্যায়ক্রমে সবাইকেই দেয়া হবে।’

রিটা উইলসন আরও বলেন, ‘আমাদের অ্যান্টিবডি আছে যা কিছুটা নিরাপত্তা দেবে। করোনার টিকার কাজও এটিই।’

গত বছর অস্ট্রেলিয়ায় এলভিস প্রিসলির বায়োপিকের শুটিং করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অস্কার জয়ী অভিনেতা টম হ্যাংকস ও রিটা উইলসন। ১৭ মার্চ করোনাকে হারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তারা।

বিষয়:করোনা ভাইরাস করোনা ভ্যাকসিন করোনার টিকা রিটা উইলসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…