চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টিকা নিয়েছি শুনে কানাডায় আমার ছেলে তো অবাক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২১
বিনোদন
A A
বাংলাদেশের নারীরা টিকা নেওয়ার পর হাসিমুখে স্বস্তি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার টিকা (প্রথম ডোজ) নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রী ববিতা। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ‘বুধবার সকাল সাড়ে আটটায় মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে গিয়ে ৯টার মধ্যেই টিকা নিয়ে এসেছি!’

এদিন দুপুর আড়াইটার দিকে ববিতা জানান, টিকা নেয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা, এজন্য আরো আধঘন্টা টিকাকেন্দ্রে ছিলাম। কিন্তু কোনো সমস্যা হয়নি। এখন বাসায় আছি, সুস্থ আছি। আমার আত্মীয় স্বজনরা বলেছিলো যে আপনি ভয় পায়েন না। হয়তো একটু মাথা ব্যথা, জ্বর অনুভূত হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই।

তিনি বলেন, আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের টিকা দিয়ে অভ্যস্ত, আমাদের কিছু হবেও না আশা রাখি। একটু জ্বর কিংবা ব্যথা তো সে সময়েও হয়েছে।

ঢাকায় একা থাকেন ববিতা, একমাত্র ছেলে থাকেন কানাডায়। টিকা নেয়ার পর ছেলের সাথে কথা হয়েছে তার। ববিতা জানান, আমার ছেলে কানাডায় থাকে। আমি টিকা দিয়েছি শুনে সে তো অবাক। বলে, ‘আম্মা, আমরা কানাডায় থেকে এখনও করোনার টিকার খবর নাই, আর তোমরা ঢাকায় থেকে এরমধ্যে টিকা নিয়েও নিলে!’ আমিও ছেলেকে ঠাট্টা করে বলেছি, ‘তাহলে তুমি ঢাকায় চলে আসো! টিকা নিয়ে আবার কানাডায় চলে যাও!’ আসলে ওরা দুঃখ করছে, বলছে বাংলাদেশ সরকার এতো সুন্দরভাবে টিকা দেয়ার ব্যবস্থা করেছে, অথচ কানাডার সরকার এখনও হিমশিম খাচ্ছে। যাও কিছু টিকা এসেছে, সেগুলো সিনিয়র সিটিজেনদের জন্য।

করোনা আসার পর কোথাও বের হননি ববিতা। জানালেন, আমি একদম বাসা থেকে বের হইনি। তাছাড়া আমার ছেলে বার বার বলেছে, ‘খবরদার মা, তুমি বাইরে বের হবা না। তুমি একা মানুষ, কোনো সমস্যা হলে ঝামেলা হয়ে যাবে।’ আমিও বের হইনি। আর বের হয়ে যাবোই বা কোথায়?

ট্যাগ: করোনাচিত্রনায়িকাজাতীয় চলচ্চিত্রটিকাপুরস্কারববিতাভ্যাকসিনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেবা এগ্রোটেক অ্যান্ড সিডস’র লজিস্টিক সল্যুশন পার্টনার হলো সহজ

পরবর্তী

শ্রীলংকা গেলেন বিমান বাহিনী প্রধান

পরবর্তী

শ্রীলংকা গেলেন বিমান বাহিনী প্রধান

বাড়ছে শনাক্তের হার, মৃত্যু ৫

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT