জনপদ

টিকার প্রথম ডোজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী টিকা কার্যক্রমের উদ্বোধন করছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী টিকা কার্যক্রমের উদ্বোধন করতে উপস্থিত, তিনি মাস্ক পরেছেন ও হাতে মাইক্রোফোন ধরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, ভয়ের কোনো কারণ নাই। আজকের দিন পরেও প্রথম ডোজ চালু থাকবে, দ্বিতীয় ডোজ চলবে ও বুস্টার চলমান থাকবে। আমাদের কাছে যথেষ্ট টিকা মজুত আছে। যত টিকা লাগে আমরা দিতে পারব। কারণ আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকাও আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা এ চিন্তাও করছি, আমাদের টিকা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে যে দেশ টিকা পায়নি, সেই দেশকে আমরা টিকা দিয়ে দেব। আজকে এক কোটি টিকা দেওয়ার যে কার্যক্রম চলমান আছে আমরা ধারণা করছি এক কোটির বেশি মানুষকে আমরা টিকা দিতে পারব।

এই গণটিকা প্রদান কর্মসূচির অনুষ্ঠানে গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:করোনা টিকা মানিকগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…