চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসির পুরনো স্থাপনা অক্ষত রেখে মার্চে নতুন নকশা অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
টিএসসির পুরনো স্থাপনা সংরক্ষণ করে নতুন নকশার অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসির নতুন নকশা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পুরনো স্থাপনাগুলো অক্ষত রেখে নতুন নকশা প্রকাশ করা হয়েছে। পুরনো স্থাপনাগুলো অক্ষত রেখে প্রকাশ করা নতুন নকশায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

নতুন নকশা অনুযায়ী, পুরনো স্থাপনাগুলো অক্ষত থাকবে। পরিত্যক্ত সুইমিং পুলের স্থানে নতুন স্থাপনা তৈরি করা হবে। সেখানেই নান্দনিক আর্কিটেকচারাল ভিউকে প্রাধান্য দিয়ে ১০তলা বিল্ডিং করা হবে। আর অডিটোরিয়াম কিছুটা বড় করার পরিকল্পনা করা হয়েছে। নতুন নকশায় টিএসসির মাঠ আগের মতোই রাখা হয়েছে।

ঐতিহ্য বজায় রেখে আধুনিক টিএসসি নির্মাণকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, টিএসসির নতুন নকশার সবচেয়ে ভালো লাগার দিকটা হলো, ১০তলা যে ভবন করা হবে সেটার দেয়ালে পরিবেশসম্মত ভার্টিকাল গার্ডেন থাকবে। ভবিষ্যতে আমরা নান্দনিক একটা টিএসসি দেখতে পাব।

আরেক শিক্ষার্থী বলেন, নকশাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও পছন্দ হয়েছে। সময়ের সাথে তাল মেলাতে টিএসসির আধুনিকায়ন জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার জানিয়েছেন, ঐতিহ্য অক্ষত রেখে কিভাবে সৌন্দর্য্য আরও বাড়ানো যায় সে বিষয়ে আমরা গণপূর্ত বিভাগের সাথে আলোচনা করেছি।

টিএসসির নতুন নকশা

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সম্প্রতি গণপূর্ত ভবনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা যে নকশা দিয়েছিল সেটিতে আমরা কিছু সংস্কার করতে বলেছিলাম। নতুন নকশায় যেন শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রতিফলন থাকে সেদিকে নজর দিতে বলেছিলাম। আশা করছি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে টিএসসির নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এরপর টিএসসির সংস্কার শুরু হবে।

এর আগে গত ৩১ জানুয়ারি ঢাবির সিনেট ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দলের বৈঠক হয়। বৈঠকে টিএসসির নতুন খসড়া নকশাটি উপস্থাপন করা হয়। সেটি পছন্দও করে কর্তৃপক্ষ।

জানা যায়, টিএসসির বর্তমান স্ট্রাকচার ভেঙে সম্পূর্ণ নতুন রূপে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন।

ট্যাগ: টিএসসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফানুশের রেশ ধরে আবারও তানজীব-পূজা

পরবর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার ও মৃত্যু বেড়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: সুস্থতার হার ও মৃত্যু বেড়েছে, স্বাস্থ্য সচেতনতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার ও মৃত্যু বেড়েছে

সিনেপ্লেক্সে ১০০ টাকায় ‘ন ডরাই’!

সর্বশেষ

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT