চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে ‘ক্রাচের কর্নেল’এ মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শিত হলো কর্নেল তাহেরের জীবনী নির্ভর মঞ্চনাটক ‘ক্রাচের কর্নেল’।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে টিএসসি মিলনায়তনে শুরু হওয়া তিনদিনব্যাপী নাট্য উৎসব ২০১৮-এর দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয়েছে জনপ্রিয় নাটকটি।

শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে ও বটতলা নাট্য দলের প্রযোজনায় নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা ও সৌম্য সরকার।

নাটকটি দেখার জন্য পুরো টিএসসি অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিলো। টিকেট কেটে নাটকটি দেখেছেন বিভিন্ন শ্রেণির দর্শক আর ইতিহাসের ভেতর ডুবে গিয়ে মুগ্ধ হয়েছে সবাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি রাগিব রহমান জানান, একেবারে স্বল্প মূল্যে মানুষকে নাটক দেখার সুযোগ করে দেয়ার জন্য আমাদের এই আয়োজন। এতে বিপুল সাড়া পেয়ে আমরা আনন্দিত, ‘ক্রাচের কর্নেল’ নাটকের অর্ধেক টিকিট অগ্রিম বিক্রি হয়ে যায় এবং অনেক মানুষ টিকিট না পেয়ে ফিরে যায়’।

তিন দিনের এই উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনায় ‘আমিনা সুন্দরী’।

Reneta

২২ নভেম্বর নাট্য উৎসবের সমাপনী দিনে থাকবে মাসুম রেজার নির্দেশনা ও দেশ নাটকের প্রযোজনায় নাটক ‘নিত্যপুরাণ’।

২০ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান। সভাপ্রধান হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী। উৎসব মঞ্চে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যজন সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা, ত্রপা মজুমদার এবং মু. মাহতাব উদ্দিন আরজু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাচের কর্নেলটিএসসিনাটকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT