চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএলটি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
শিক্ষা
A A
অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্যা লাইব্রেরিয়ান টাইমস (টিএলটি) এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও অ্যাওয়ার্ড সিলেব্রেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় ‘দি লাইব্রেরিয়ান টাইমস’ ভার্চুয়ালি এ অনুষ্ঠানের অয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম মান্নান।

বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বছরে টিএলটি এই অনুষ্ঠানটি উদযাপন করে, তাই উদযাপনটি বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবীদের জন্য বিশেষভাবে স্মরণীয়। গ্রন্থাগার এবং তথ্য পেশায় কর্মরত আন্তর্জাতিক নেতৃবৃন্দ তাদের অভিনন্দনমূলক বক্তৃতা এবং ডিজিটাল স্যুভেনিরের জন্য শুভেচ্ছ বাণী প্রেরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব লাইব্রেরি এসোসিয়েশনস এন্ড ইনস্টিটিউশনস (ইফলা)’র সভাপতি ক্রিস্টিন ম্যাকক্যানিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. নাসির উদ্দীন মিতুল, চট্টগ্রাম মেট্রোপলিটনের ডেপুটি পুলিশ কমিশনার বিজয় বশাক, গণগ্রন্থাগার অধিদপ্তরের ডিজি আবু বক্কর সিদ্দিক, এসোসিয়েশন ফর ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি (এএসআইএসএন্ডটি ) এর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের সিমনস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নারেশ আগারওয়াল, আমেরিকান লাইব্রেরি এসোসিয়েশন (এএলএ) এর সাবেক প্রেসিডেন্ট লইদা গার্সিয়া-ফেবো।

বাংলাদেশ থেকে কো-হোস্ট হিসেবে প্রোগ্রাম সঞ্চালনা করেন আদিবা আওলাদ মীর এবং নথ সাউথ ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরীর ডেপুটি ডাইরেক্টর এম এম শোয়েব.
অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির লাইব্রেরি অফিসার ও টিএলটির এডিটর ইন চিফ প্রদীপ রায়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচী শুরু করা হয়I
প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন সিঙ্গাপুরের তাংলিন ট্রাস্ট স্কুলের লাইব্রেরি অফিসার সৈয়দা মুক্তা বেগম।

অনুষ্ঠানে ৮টি বিভাগে মোট আট জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ড. মো: নাজিম উদ্দিন মেমোরিয়াল একাডেমিক অব দ্যা ইয়ার নির্বাচিত হন অধ্যাপক ড. এস এম মান্নান, এক্সিলেন্স একাডেমিক লাইব্রেরিয়ান অব ইয়ার নির্বাচিত হন শাহ আব্দুল কাবেজ, স্পেশাল লাইব্রেরিয়ান অব দ্যা ইয়ার নির্বাচিত হন এবিএম শফিক আলম, এক্সিলেন্স মেডিকেল লাইব্রেরিয়ান অব দ্যা ইয়ার নির্বাচিত হন মোঃ মনিরুল ইসলাম, এক্সিলেন্স স্কুল লাইব্রেরিয়ান অব দ্যা ইয়ার নির্বাচিত হন আফম কামরুল ইসলাম, পাবলিক লাইব্রেরিয়ান অব দ্যা ইয়ার নির্বাচিত হন সাজ্জাদুল করিম, স্টুডেন্ট অব দ্যা ইয়ার নির্বাচিত হন শাম্মি আখতার শিখা (ঢাবি) ও রিহানা খাতুন (রাবি)।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রস্থাগার সমিতি (ল্যাব), বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড), মেডিকেল লাইব্রেরি এসোসিয়েশন (মেডল্যাব)  এবং বাংলাদেশ বিদ্যালয় গ্রন্থাগার সমিতি (এসল্যাব) এর নেতৃবৃন্দসহ দেশী-বিদেশী গ্রন্থাগার পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও শাহাদুজ্জামানের গল্প নির্মাণে মিঠু, থাকছেন বাঁধন-পার্থ

পরবর্তী

এলো দুই বিচারপতির দুই বই

পরবর্তী
দুই বিচারপতির বই ও লেখকের ছবি, বাংলা সংবাদ ও তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এলো দুই বিচারপতির দুই বই

Bangladeshi youth dancing at a colorful fairground event. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট বহর নিয়ে গানের দৃশ্য নয়!

সর্বশেষ

শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬

অবশেষে নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

আগস্ট ৩০, ২০২৬

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT