চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপ সিদ্দিককে নিয়ে বিতর্ক অহেতুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ইরানের কারাগারে বন্দি ব্রিটিশ নাগরিকের মুক্তির দাবিতে লন্ডনের সমাবেশে যুদ্ধাপরাধী মীর কাশেমের ছেলেকে নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ‘আমি বাংলাদেশি নই’ বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সমালোচনা করছেন। কিন্তু এই বিতর্ককে অহেতুক বলে মনে করেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘‘সত্য, স্বাভাবিক ও প্রতিষ্ঠিত বিষয় নিয়ে অদ্ভূত সমালোচনা হচ্ছে। আমাদের আপনজনদের অনেকেই আছেন যারা বিদেশে গিয়ে সেই দেশে ইমিগ্রান্ট হয়েছেন। তখন তারা সেই দেশেরই নাগরিক। তার পরিচয় পাল্টে যায়। ইউরোপ আমেরিকায় বহু ইমিগ্রান্ট মন্ত্রী এমপি আছেন যাদের জন্ম অন্য দেশে। কিন্তু যখন সে ওই দেশের এমপি বা মন্ত্রী হন তখন তারা ওই দেশেরই নাগরিক মর্যাদায় সেটা হন। তাই টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অহেতুক বিতর্ক কেনো বুঝতে পারছি না।

টিউলিপ বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে আছেন এটা আমরা গর্ব করতে পারি। তিনি ব্রিটিশ বাংলাদেশি। এমন অনেককে নিয়ে আমরা গর্ব করি। তার মানে এই নয় যে তিনি ব্রিটিশ এমপি হয়ে বলবেন যে আমি বাংলাদেশি। আমার মনে আছে, রুশনারা আলীকে আমি বাংলায় ইন্টারভিউ করতে চেয়েছিলাম। তিনি হেসে বলেছিলেন, আমিতো এখন ব্রিটিশ। সেই দেশের পার্লামেন্টে যাবো। তাই বাংলায় ইন্টারভিউ দেয়া ঠিক হবে না। তিনি কি ভুল বলেছেন?

তাকে কি প্রশ্ন করা হলে বলবেন যে, হ্যাঁ আমি বাংলাদেশি? বারাক ওবামা কি বলেন, আমি আমেরিকান না, আমি আফ্রিকা থেকে এসেছি? ভবিষ্যতে জিয়া পরিবারের কোন সদস্য অন্য কোন দেশের নাগরিকত্ব নিয়ে যদি ভালো কিছু করেন তখনো আমরা গর্ব করবো।

তাই, রাজনীতিতে হীনমন্যতা বাদ দিতে হবে। যার যার অবস্থান মানসিকভাবে মেনে নেয়ার মতো মানসিকতা থাকতে হবে।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT