বিনোদন

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি

‘দহন’-এ গার্মেন্টস কন্যা পূজা

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি

রায়হান রাফীর পরিচালনায় ‘দহন’ ছবিতে পূজা চেরিকে রোমান্টিক নায়িকা নয়, গার্মেন্টস কন্যা হিসেবে দেখা যাবে। কিন্তু পূজা জানেন না গার্মেন্টস-এ যেসব মেয়েরা চাকরি করেন, তারা কেমন হন। তাদের আচরণ, হাঁটাচলা, কথাবার্তা কেমন হয়!

ছবিতে নিজেকে একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রটি ফুটিয়ে তুলতে পূজা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছেন। আজ (সোমবার) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দহন’ ছবির মহরতের মঞ্চে দাঁড়িয়ে পূজা নিজেই একথা জানান।

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরিএসময় পূজা বলেন: গার্মেন্টসে না গেলে আমি জানতান না সেখানকার মেয়েরা কেমন হয়। কতোটা পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়।

‘নূর জাহান’ ছবির এই নায়িকা আরো বলেন, সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি। আমি নিজেকে প্রস্তুত করছি আমার চরিত্রে জন্য। ‘নূর জাহান’ ছবিতে সবাই আমাকে যেমন গ্রহণ করেছেন, প্রশংসা করেছেন আশা করি ‘দহন’ ছবিতেও আমাকে নতুনভাবে গ্রহণ করবেন।

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি‘দহন’ ছবি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির পরিচালক তরুণ নির্মাতা রায়হান রাফী। আগামী ১৫ মে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে আরো অভিনয় করবেন সিয়াম, বাঁধন প্রমুখ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নবাগত রাজ রিপাকে।

টানা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি: পূজা চেরি‘দহন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ, ওমর সানী, বাপ্পা রাজ, জাজ কর্ণধার আবদুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, এভ্রিল, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান প্রমুখ।

ছবি: ওবায়দুল হক তুহিন ও নাহিয়ান ইমন

বিষয়:আজমেরী হক বাঁধন জাজ পূজা চেরী রায়হান রাফী সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…