চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই শিরোপায় চোখ রুমানার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৫২ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
গত  আসরের শিরোপা হাতে রুপালি ব্যাংকের রুমানা-শুকতারা-সানজিদারা

গত আসরের শিরোপা হাতে রুপালি ব্যাংকের রুমানা-শুকতারা-সানজিদারা

মেয়েদের প্রিমিয়ার লিগে ক্রমেই ঈর্ষণীয় দল হয়ে উঠছে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে এসেই রানার্সআপ। শিরোপার স্বাদ নেয় তার পরের আসরেই, সেটিও টানা পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে। এবারও তাদের লক্ষ্য শিরোপা। অধিনায়ক রুমানা আহমেদ শিরোপা ছাড়া ভাবতে নারাজ অন্যকিছুই।

‘আমরা শিরোপা নিয়েই ভাবছি। রুপালি ব্যাংক নতুন হলেও বরাবরই খুব ভাল টিম। পরপর দুইটা প্রিমিয়ার লিগ ভাল করেছে। প্রিমিয়ার লিগে এবার তৃতীয়বার। প্রথমবার রানার্সআপ, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এবারও ভাল কিছু হবে। চ্যাম্পিয়ন হওয়ার আশাই করি।’ চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে জানালেন আত্মবিশ্বাসী রুমানা।

সোমবার শুরু হচ্ছে ২০১৬-১৭ মৌসুমের মেয়েদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে রুমানাদের প্রতিপক্ষ হিল্লোল যুব সংঘ। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিনে চার নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি লড়বে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।

এবার সর্বাধিক ৯টি দল নিয়ে মাঠে গড়াবে লিগ। গত আসরে অংশ নিয়েছিল ৭ দল। সেরা চারে ওঠা দলগুলো খেলতে পারবে ১১টি করে ম্যাচ। জাতীয় দলের অধিনায়ক রুমানা আশা করছেন লিগের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে। আর অভিজ্ঞরা ফিরে পাবেন ছন্দ।

‘অনেক প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে, আমরা খুবই রোমাঞ্চিত। অনেকগুলো ম্যাচ খেলতে পারব। যদি বৃষ্টি না হয়, টানা ১১টা ম্যাচ খেলতে পারব। এ ধরনের লিগ থেকে আশা করি অনেক নতুন মুখ দেখতে পাব, যারা জাতীয় দলের পাইপলাইনে ঢুকবে। আর পুরনোরা ফর্মে আসবে।’

রুমানা আহমেদ

রুপালি ব্যাংক গতবারের দলে তেমন পরিবর্তন আনেনি। রুমানা জানালেন বিদেশি রিক্রট হিসেবে তারা আনছেন দুই ভারতীয় ক্রিকেটারকে, ‘গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি। সে দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। পুলের কারণে একজন প্লেয়ারকে বাদ দিতে হয়েছে। পুলের মধ্যে আমি, আয়শা রহমান শুকতারা ও সানজিদা ইসলাম। নতুন একজন পেস বোলার এসেছে, তৃপ্তি মণ্ডল। স্পিন অলরাউন্ডার আছে, ইতি মণ্ডল। ভারতীয় দুই ক্রিকেটার আসছে।’

Reneta

রুপালি ব্যাংক বরাবরই ভাল দল করে থাকে। খেলোয়াড়দের পারিশ্রমিক ও সেটা পরিশোধের ক্ষেত্রেও অন্য দলের চেয়ে এগিয়ে। দলটির কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার জেসিকা জেসি মজা করেই বললেন, আমরা বেশি পেমেন্ট দেই বলে অনেকেই অভিযোগ করেন! বলেন, আপনারা এত এত দিচ্ছেন! তারা বলেন, আপনাদের মতো তো আমরা দিতে পারছি না। আসলে যতটুকু প্রাপ্য ততটুকু দেওয়ার চেষ্টা করে আমাদের ক্লাব।

রুমানা জানালেন, গতবারের চেয়ে এবার তারা বেশি টাকা পাচ্ছেন। রুমানার ভাষায়- সবমিলিয়ে অন্য টিম থেকে পেমেন্ট খুব ভাল। অন্য টিমের তুলনায় অনেক বাড়িয়েছে। আগের দিক থেকে ভাল।

এপ্রিলে হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। ছেলেদের লিগ মাঠে গড়ালেও মাঠ সংকটের দোহাই দিয়ে লিগ শুরু করতে গড়িমসি করে বিসিবির ওমেন্স উইং। জুলাইয়ে লিগ করতে চাইলেও টানা বৃষ্টির মধ্যে ক্লাবগুলো খেলতে না চাওয়ায় লিগ পিছিয়ে দেয়া হয়।

অবশেষে ২০১৬-১৭ মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে মৌসুম পেরিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে এসে। তারপরও হচ্ছে বলে খুশি ক্রিকেটাররা। লিগ শেষ হবে ১০ অক্টোবর।

যে দলগুলো খেলছে মেয়েদের প্রিমিয়ার লিগে: রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), গুলশান ইয়ুথ ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, কলাবাগান ক্রীড়া চক্র এবং হিল্লোল যুব সংঘ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেয়েদের প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT