জনপদ

টাঙ্গাই‌লে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি’র প্রার্থীর হত্যার হুমকির অভিযোগ

Broken windshield on a car with election posters in Tangail, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Car with shattered windshield and election posters of a candidate in Tangail, Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের কালিহাতী পৌরসভা নির্বাচ‌নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী সরকারের গাড়ি ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে বিএন‌পি’র ম‌নোনীত প্রার্থী আলী আকবর।

সোমবার দুপু‌রে কা‌লিহাতীর নিজ নির্বাচন পরিচালানা কার্যালয়ে সংবাদ স‌ম্মেলন ক‌রে এই অ‌ভি‌যোগ ক‌রেন তিনি।

এসময় লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, চতুর্থধা‌পে কা‌লিহাতী পৌরসভায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এই নির্বাচ‌নে বিএন‌পি থে‌কে আমা‌কে ম‌নোনয়ন দি‌য়ে‌ছে। রোববার ৩১ জানুয়া‌রি রা‌তে পৌরসভার কামার্থী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শেষ ক‌রে বা‌ড়ি ফেরার ফিরছিলাম আমি। কা‌লিহাতী বাসস্ট‌্যান্ড এলাকায় আস‌লে আওয়ামী লী‌গের ম‌নোনীত নৌকা প্রতি‌কের প্রার্থী নুরুন্নবীর নেতৃ‌ত্বে ২০/৩৫ জন লোক দে‌শীয় অস্ত্র ও লা‌ঠি‌সোটা নি‌য়ে গা‌ড়ি‌তে হামলা চা‌লায় আমার ওপর। এতে ভাঙচুর করা হয়। হামলায় উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক শুকুর মাহমুদসহ ক‌য়েকজন আহত হয়। প‌রে নুরুন্নবী যাওয়ার সময় নির্বাচন কার্যক্রম চালিয়ে গেলে হত্যা করা হবে হুমকি দেয়। এঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অ‌ভি‌যোগ দি‌লেও কোন ব‌্যবস্থা গ্রহণ ক‌রে‌নি। এ‌তে নিরাপত্তাহীনতায় র‌য়ে‌ছি। এছাড়া নির্বাচন সুষ্ঠ হওয়া নি‌য়ে শঙ্কায় র‌য়ে‌ছি।

তবে এ অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী সরকার।

তিনি বলেন এধর‌নের অ‌ভি‌যোগ বিএন‌পির প্রার্থীর সাজানো নাটক। নিজেরাই এই ঘটনা তৈ‌রি ক‌রে আওয়ামী লী‌গের বদনাম কর‌ছে।

বিষয়:আওয়ামী লীগ-বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…