জনপদ

টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লতিফ সিদ্দিকীর ঘোষণা

টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লতিফ সিদ্দিকীর ঘোষণা

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

রোববার সকালে কালিহাতীর বাসভবনে জনাকীর্ণ পরিবেশে নির্বাচন করার এ ঘোষণা দেন তিনি।

আব্দুল লতিফ সিদ্দিকী বলেন: আমি জনগণের নেতা। আমাকে জনগণ চায়। তাদের সেবার জন্যই আমি তাদের পাশে রয়েছি এবং থাকব। এজন্যই আমি নির্বাচন করার ঘোষণা দিয়েছি।

রোববার সকালে আব্দুল লতিফ সিদ্দিকীর কালিহাতীস্থ বাসভবনে তাদের প্রিয় নেতাকে দেখতে হাজার হাজার লোক সমাগম ঘটে।

দলমত নির্বিশেষে আগত সকলে লতিফ সিদ্দিকীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা জানান।

২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে সারাদেশে মামলা হয়। পরে তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন এবং আওয়ামী লীগের সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সেসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাধারণ সদস্য পদ হারান তিনি।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন টাঙ্গাইল লতিফ সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…