অন্যান্য

টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত

টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থী আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল হাইকোর্ট বেঞ্চে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনের উপর দেওয়া স্থগিতাদেশ ওইদিন পর্যন্ত বহাল রাখার আদেশও দেন আদালত। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের দিন ঠিক ছিল। তবে ২৭ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি উপ-নির্বাচন স্থগিত করেন। একইসঙ্গে এ উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসির আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে  ২ নভেম্বর এর শুনানির দিন ঠিক করেন।

আপিল বিভাগের আদেশের পর নিজের প্রতিক্রিয়া জানান কাদের সিদ্দিকী।

ঋণ খেলাপির কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ইসি অবৈধ বলে বাতিল করার পর এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি নিয়ে ২১ অক্টোবর নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। 

বিষয়:টাঙ্গাইল উপ-নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…