চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হামলা: মূলহোতাকে ধরতে শাহবাগে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন: মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, ঠিক সেই সময় টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের সর্ববৃহৎ জুয়ার আসর পরিচালনা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

বক্তারা বলেন: দীর্ঘদিন ধরে ফজল মন্ডল এলাকায় জুয়ার আসরের পাশাপাশি নিজের নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব করছেন। সবশেষ এই সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন সাংবাদিকরা। অথচ মাদক সম্রাট ফজল মন্ডল ও তার সহযোগীদের ৭ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যা পুরো জাতির জন্য লজ্জাজনক।

হামলাকারীদের দ্রুত  গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন: জীবন বাজি রেখে সাংবাদিকরা দেশ, সমাজ ও জনগণের কল্যাণে কাজ করেন। অথচ তাদের উপরই কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়েছে। পেশাদার সাংবাদিকদের উপর এ ধরণের হামলা অতন্ত্য দুঃখজনক।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমিউল্লাহ হলের জিএস জুলিয়াজ সিজার তালুকদার, গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠা আবদুস ছাত্তার খান বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রসেজিৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল প্রমূখ।

Reneta

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়।

এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়ার প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়াড়িসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টের পর্যবেক্ষণ: বিডিআর বিদ্রোহের মূল লক্ষ্য ছিল আটটি

পরবর্তী

তথ্য ও প্রযুক্তি খাতে ‘বছরের সেরা রপ্তানিকারক’ মহিউদ্দিন মোনেম

পরবর্তী

তথ্য ও প্রযুক্তি খাতে ‘বছরের সেরা রপ্তানিকারক’ মহিউদ্দিন মোনেম

ফাইল ছবি

বাংলাদেশকে শুধু টেস্ট খেলার প্রস্তাব পাকিস্তানের

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT