চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হাত ভাঙার চিকিৎসা নিতে এসে শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে হাত ভাঙার চিকিৎসা নিতে এসে ‘ভুল চিকিৎসায়’ লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তৃতীয় শ্রেণির ছাত্র সাজিদ-কে (১০)।

শনিবার সকালে উপজেলা সদরের বেসরকারি ‘দেওয়ান হাসপাতালে’ এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাজিদ দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের সর্শিনারা গ্রামের জুয়েলের ছেলে বলে জানা গেছে। সে একই উপজেলার বিরকুসিয়া গ্রামের নানা বাড়ি থেকে লেখাপড়া করতো।

Banglabid

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সাইকেল চালাতে গিয়ে সাজিদের বাম হাতের উপরের বাহুর হাড় ভেঙে যায়। ৪ মার্চ তাকে মির্জাপুর দেওয়ান হাসপতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সাজিদের হাতে অপারেশন করা হয়।

সাজিদের মা সুমা বেগম জানান, ‘শনিবার সকালে সাজিদকে পিংকী নামের একজন নার্স একটি ইনজেকশন দেয়। কিছুক্ষণ পর আরেকজন নার্স এসে আরেকটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণের মধ্যেই সাজিদ আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়।’

সাজিদের মৃত্যুর পর দেওয়ান হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মচারিরা পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ডাক্তার-নার্সদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় সাজিদের মৃত্যু হয়েছে।

Reneta

দেওয়ান হাসপাতালের ডাক্তার সোলাইমান হোসেন মেহেদির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাজিদের অপারেশন পরবর্তী চিকিৎসার ব্যবস্থাপত্র সঠিক ছিলো। কর্তব্যরত নার্সের অদক্ষতার জন্য সঠিক নিয়মে ইনজেকশন দেওয়া হয়নি বলে এই দুর্ঘটনা ঘটেছে।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে সাজিদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুল চিকিৎসামির্জাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রসূতির পেটে গজ রেখে সেলাই: ‘তদন্তের পর ব্যবস্থা’

পরবর্তী

স্টাইলিশ অপো ‘এফ১৯ প্রো’ বাজারে আসছে বৃহস্পতিবার  

পরবর্তী

স্টাইলিশ অপো ‘এফ১৯ প্রো’ বাজারে আসছে বৃহস্পতিবার  

রুবেল-বরকত ষড়যন্ত্রের শিকার, পরিবারের দাবি

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT