টাঙ্গাইল

টাঙ্গাইলে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা

টাঙ্গাইল-উপজেলা নির্বাচন

টাঙ্গাইলের ১২টি উপজেলায় রোববার পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১২টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবি, ২০৩ স্টাইকিং ফোর্সে মোট ৪ হাজার পুলিশ সদস্য ও ৫৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একটি করে র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করবে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের জেলা নির্বাচন কর্মকতা এইচ এম কামরুল হাসান।

এদিকে শনিবার সকাল থেকে ১২টি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট উপজেলা অফিস থেকে নির্বাচনী এলাকার ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় এসব সরঞ্জাম ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়।

রোববার আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৪১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।টাঙ্গাইল-উপজেলা নির্বাচন

এর মধ্যে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ১২ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২৭ লাখ ৭৯ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ১৪ লাখ ৩ হাজার ৭৪২ জন।

মোট ভোট কেন্দ্র ১০০৬টি এবং ভোট কক্ষ ৬৭০৪টি।

বিষয়:উপজেলা নির্বাচনউপজেলা পরিষদউপজেলা পরিষদ নির্বাচনটাঙ্গাইল-উপজেলা নির্বাচনপঞ্চম উপজেলা নির্বাচন
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…