জনপদ

টাঙ্গাইলে সালিস চলাকালেই বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলে সালিস চলাকালীন বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সালিস চলাকালীন বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইলে সালিসে বসে আব্দুল লতিফ (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আব্দুর রৌফ খান জানান, বৃহস্পতিবার পুকুরের মাছ নিয়ে স্থানীয় সন্ত্রাসী পরি, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজের সাথে আব্দুল লতিফের কথাকাটাকাটি হয়।

এ নিয়ে শুক্রবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সালিস চলাকালে পরি, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজ আব্দুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে ধরে।

এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান জানান, বিষয়টি মীমাংসার জন্য তার বাড়িতেই সালিসের আয়োজন করা হয়েছিল।

কিন্তু হঠাৎ করেই এক পক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়:মাছ ধরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…