চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে জঙ্গি নিহতের ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইলে র‌্যাবের সন্ত্রাস বিরোধী অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে এ্যান্টি টেরোরিজম এ্যাক্ট ২০০৯ এর ৬(২)/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। টাঙ্গাইল মডেল থানায় দায়েরকৃত এ মামলা নং -১৬।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, র‌্যাবের ডিএডি মাহবুবুর রহমান বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় রোববার রাতে মামলাটি দায়ের করেন।

এর আগে সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন করা হয়। বিকাল ৪ টায় র‌্যাব হেডকোয়ার্টার থেকে আসা ৭ সদস্যের একটি দল নিহতদের ডিএনএ টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করেন।

উল্লেখ্য সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে ছাত্র পরিচয়ে টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকায় আজহার আলী মাস্টারের তিনতলা বাড়ির নিচতলায় বসবাস শুরু করে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের লতিফুর রহমানের ছেলে আতিকুর রহমান (২০) এবং একই উপজেলার ইউসুফপুর গ্রামের জুনায়েদ হোসেনের ছেলে সাগর হোসেন (২৫)।

শনিবার সকালে র‌্যাবের অভিযানে তারা নিহত হয়। সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ অভিযান চলে। এসময় তাদের কক্ষ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১০টি চাপাতি, ১২ রাউন্ড গুলি, একটি ড্যাগার, একটি চাকু, ২ টি ল্যাপটপ ও নগদ ৬৪ হাজার ৯৬২ টাকা উদ্ধার করে র‌্যাব।

এদিকে সন্দেহভাজন দুই জঙ্গি অতিকুর রহমান ও সাগর হোসেন নিহত হওয়ার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কেউ তাদের লাশ নিতে আসেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT