জনপদ

টাঙ্গাইলে বিল থেকে ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বিল থেকে ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে মেহের আলী নামে ছয় বছর শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার সাগরদিঘী এলাকার একটি বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহের আলী শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার শোলাকুড়া গ্রামের রহিম মুন্সির ছয় বছরের ছেলে মেহের আলী বৃহস্পতিবার সন্ধ্যায় তার মামা শামিমের (১৩) সাথে খেলতে যায়। কিন্তু মেহের আলী রাতে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশে শোলাকুড়া বিলে শিশুটির মরদেহটি পড়ে থাকা দেখতে পায় স্বজনরা। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেহের আলীর মরদেহ উদ্ধার করে।

শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে মামা শামিমসহ তার পিতা-মাতা পলাতক রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে হত্যার আসল কারণ জানা যাবে।

বিষয়:শিশুর মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…