কৃষি

টাঙ্গাইলে প্রথম বারি ১৭ সরিষার আবাদ

টাঙ্গাইলে প্রথম বারি ১৭ সরিষার আবাদ

টাঙ্গাইলে এ বছরই প্রথম বারি ১৭ জাতের সরিষা আবাদ হয়েছে। বেশি ফলনসহ নানা সুবিধার কারণে বারি ১৭ সরিষা চাষে কৃষক লাভবান হবেন বলে আশা করছেন বিজ্ঞানীরা।

এ বছর টাঙ্গাইলে প্রায় ২৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ অঞ্চলে দিনে দিনে বাড়ছে উচ্চ ফলনশীল সরিষার আবাদ। এবারই প্রথম পরীক্ষামূলক-ভাবে বারি ১৭ জাতের সরিষা চাষ করেছেন কৃষক।

বারি  ১৭ সরিষার বিশেষত্ব, ঘন কুয়াশা ও ঠাণ্ডায় সাধারণ জাতের সরিষা ক্ষতিগ্রস্ত হলেও বারি-১৭ জাতটির কোন ক্ষতি হয় না। উচ্চ ফলনশীল সরিষার আবাদ সারাদেশে ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে তেল আমদানির পরিমাণ অর্ধেকে নেমে আসবে, আশা বিশেষজ্ঞদের।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:টাঙ্গাইল সরিষার আবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…