চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বারতীর্থের স্নান উৎসব অনুষ্ঠিত

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:৫৯ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ীতে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বারতীর্থ স্নান উৎসব। আর এ স্নানকে কেন্দ্র করে ঘিরে উঠেছে জমকালো গ্রামীণ মেলা।

শত বছরেরও অধিক সময় ধরে প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে এ পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীরা এ নির্দিষ্ট সময়ে তাদের মনোবাসনা পূর্ণ করার লক্ষে পুণ্যস্নানে অংশ নেয়। এ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

কথিত আছে, নাটোরের জমিদার রাজা জগদীন্দ্র নাথ রায় বাহাদুরের মাতা অসুস্থবস্থায় বারটি তীর্থ স্থানের গঙ্গা জলে স্নান করার ইচ্ছা পোষণ করেন। তার বিশ্বাস ওই গঙ্গা জলে স্নান করলে তিনি সুস্থ হয়ে উঠবেন। মাতার ইচ্ছা পূরণ করতে জমিদার ১২ টি তীর্থ স্থান থেকে গঙ্গা জল সংগ্রহ করে শোলাকুড়ীতে বিশালকার পুকুর খনন পূর্বক সেইপুকুরে তার মাকে স্নান করায়। এতে তার মা আরোগ্য লাভ করেন । এ খবর জানাজানি হলে তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর পুণ্য স্নান শুরু করেন। একপর্যায় তা উৎসবে পরিণত হয়।

এ উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় থাকে গ্রামীণ হস্তশিল্প, কুটির শিল্পসহ নানা সামগ্রীর সমাহার।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, প্রতিবছর এ স্নানোৎসবে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে। তাই এই স্থানটিকে আগামীতে সংস্কার করা হবে।

স্থানীয় শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন দিনটি ঘিরে নানা ধরণের আয়োজন থাকে। আগামী দিনগুলিতে আরো ব্যাপক আকারে করা হবে বলে আশাবাদী তিনি।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কিঙ্কর আহসানের থ্রিলারধর্মী উপন্যাস ‘রাজতন্ত্র’

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি মানতে নারাজ জাতিসংঘও

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি মানতে নারাজ জাতিসংঘও

প্রাইম ব্যাংকের সংবাদ সম্মেলন

এসএমই-ভোক্তা ঋণ বাড়াচ্ছে প্রাইম ব্যাংক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT