চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:৪৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুর ও করটিয়ায় ট্রাক ও সিএনজি চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পলিশা গ্রামের আমীর আলীর তিন বছরের মেয়ে আনিসা বিকেলে মায়ের কোলে করে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদীপুর এলাকায় বেপরোয়া সিএনজির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মাসহ আরো একজন গুরুতর আহত হয়েছে। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি ব্যাটারিচালিত অটোরিক্সায় সজোরে ধাক্কা মারলে আনিসা মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। পরে চালক সিএনজি না থামিয়ে দ্রুত গতিতে তার উপর তুলে দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে করটিয়ায় ট্রাক চাপায় স্কুলছাত্রী নাফিজা আক্তার (১৩) নিহত হয়েছে। বিকেল পৌনে ৪টার দিকে করটিয়া সা’দত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজা বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে এবং করটিয়া আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। নাফিজা তার মায়ের সাথে করটিয়া শহীদ তালুকদারের ভাড়া বাসায় থাকতো।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, কোচিং শেষ করে বাসায় ফেরার পথে করটিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক নাফিসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Reneta

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে ভাংচুর করে এবং প্রায় দুই ঘণ্টা করটিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ রাখে। এছাড়া সড়কের পাশে বসানো বেশ কয়েকটি দোকানও ভাংচুর করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু নিহতসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT