চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে করোনা টিকা নিয়ে মেয়রের ‘মিথ্যাচার’

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:৩২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, বাংলাদেশ
A A
টাঙ্গাইলে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ
এক মাস আগে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল পৌরসভায় শতভাগ টিকা দেয়া হয়েছে দাবি করলেও গণটিকা কার্যক্রমে সহস্রাধিক মানুষের টিকা গ্রহণের চিত্র সামনে আসায় সমালোচনার মুখে পড়েছেন মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এলাকাবাসীর দাবি, আলোচনায় আসতে করোনার শতভাগ টিকা গ্রহণ নিয়ে মিথ্যাচার করেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র।

টাঙ্গাইলে করোনা টিকা নিয়ে মেয়রের মিথ্যাচার বিষয়ক সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল পৌরসভার মেয়র সংবাদ সম্মেলনে দাবি করেন, পৌর এলাকায় শতভাগ টিকা নিশ্চিত করেছেন। তবে গণ টিকা শুরু হওয়ার পর টাঙ্গাইল পৌর এলাকার ১৮টি ওয়ার্ডের ১০ সহশ্রাধিক সাধারণ মানুষ টিকা গ্রহণ করেছেন ।
মেয়রের দাবি, পৌরসভাটির ১৮টি ওয়ার্ডে ১ লাখ ২৪ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। বিপরীতে এখনো পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৩০০ মানুষকে করোনার টিকা প্রদান হয়েছে। পৌরসভার আওতায় মধ্যে ১৬ হাজার ৫০০ জনকে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ, ২৭ হাজার ৮০০ জনকে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালের মাধ্যমে ১ লাখ ২০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার নাজমুল হাসান তন্ময় জানান, গণটিকার মাধ্যমে পৌর এলাকায় ১০ হাজার ১৭১ জনকে টিকা দেয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার পৌরসভার ১৮ টি ওয়ার্ডে ৯ হাজার ২৩১ জন, ২৭ ফেব্রুয়ারি ২৩২ জন, ২৮ ফেব্রুয়ারি ৪৩৫ জন ও ১ মার্চ ২৭৩ জনকে টিকা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, এখনও অনেকেই টিকার আওতা থেকে বাদ রয়ে গেছেন। ২৬ ফেব্রুয়ারি গণটিকার কেন্দ্র ঘুরে বেশ কয়েকটি টিকা কেন্দ্রে গ্রহীতাদের উপচেপড়া ভীড় দেখা যায়।
টাঙ্গাইলে করোনা টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
শহরের হাউজিং সেটেমেন্ট কেন্দ্রে পশ্চিম আকুরটাকুর পাড়ার শাহজাহান মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। আমার পর্যন্ত আসতে আরও এক ঘণ্টা সময় লাগবে। আমি আজ প্রথম ডোজ নিবো। আমার পরিবারের আরও তিন সদস্য টিকা নেওয়ার বাদ রয়েছে।
আদর্শ সরকারি প্রাশমিক বিদ্যালয় কেন্দ্রে রাজিব বসাকের সাথে কথা হলে তিনি বলেন, অনলাইনে রেজিষ্ট্রেশন করে সদর হাসপাতাল থেকে টিকা নিতে হয়। প্রয়োজন মনে না করায় সেই জন্য এতো দিন টিকা নেইনি।
আদি টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আব্দুল বারেকের সাথে কথা হলে তিনি বলেন, আমার মতো আশেপাশের অনেকেই এখনও টিকা নেয়নি।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর বলেন, ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী আমাদের জনসংখ্যা ছিলো ১ লাখ ২৪ হাজার। সেখানে এক লাখ ৬৪ হাজার ৭০০ লোককে ভ্যাকসিনের আওতায় এনেছি। এখানে কিন্তু ওভার ফ্লো হয়েছে।
‘’শহরে লোকজন আসে আবার চলে যায়। সর্বশেষ টিকা মনে করে তারা আবার চলে আসে। এখনও টিকা দেওয়া শুরু করলে আরও পাঁচ হাজারের মতো দেওয়া যাবে। লোকজন আসা যাওয়ার কারণে হিসাব মিলানো সম্ভব নয়। আমি সঠিকভাবেই দায়িত্ব পালন করেছি।’’
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, যারা টিকা নেয়নি তারা সকলেই ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা চাচ্ছি সকলেই টিকা নিয়ে নিরাপদ হোক। সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত প্রত্যেক দিন টিকা দেয়া হয়।
ট্যাগ: করোনার টিকাটাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের শান্তি আলোচক গুলিতে নিহত

পরবর্তী

ডুফা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ব্লুজ

পরবর্তী
ব্লুজ দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ব্লুজ

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী আটক, ছবি দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বসুন্ধরায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT