চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার জাতীয় দল ও মামেলোদি সানডাউন্সের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস আর নেই। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে সাউথ আফ্রিকার হয়ে খেলার দুই দপ্তাহ না যেতেই এমন মর্মান্তিক খবর এলো।

বিশ্বকাপে সাউথ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। তার অবদানে দল নকআউট পর্বে উঠলেও রাউন্ড অব ৩২-এ সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

সাউথ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেটন ম্যাকেঞ্জি এক শোকবার্তায় বলেন, ‘গভীর শোকের সঙ্গে জেডেন অ্যাডামসের মৃত্যুর খবর জেনেছি। সাউথ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারাল।’

শনিবার সকালে কেপটাউনের কেন্দ্রস্থল স্কটসচেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বর্ষী অ্যাডামসের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

এ নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ম্যাকেঞ্জি বলেন, পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসর দেয়া উচিত। আনুষ্ঠানিক তথ্য যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাবে।

২০২২ সালে সাউথ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হওয়া অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটির ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন। এক বিবৃতিতে তারা জানায়, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা এই তরুণ ফুটবলারের অকাল প্রয়াণ তার পরিবার, সতীর্থ, ক্লাব এবং পুরো দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেইডেন অ্যাডামসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতি ৪ যুবকের একজন বেকার, প্রশিক্ষণের বাইরে ৪০ শতাংশ

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

গত ২০ বছরে তদবির ছাড়া চাকরি পাওয়ার ইতিহাস বিরল: ভূমি প্রতিমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT