টাঙ্গাইলে অটোরিক্সার ধাক্কায় এক নারী নিহত

টাঙ্গাইলে অটোরিক্সার ধাক্কায় একজন নারী আহত, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় মরিয়ম বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যৃ হয়েছে। নিহত ওই নারী গোপালপুর পৌরসভার তামাকপট্টি এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
শুক্রবার দুপুর ১২টার দিকে থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা নুর আলম জানান, দুপুরের দিকে গোপালপুর পোস্ট অফিসের সামনে মরিয়ম বেগম দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারী চালিত অটোরিক্সা আরেকটি অটোরিক্সাকে ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িতরত্ব চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






