চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের ৮টি আসনে নৌকা চান ৬৫ জন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:০৫ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
নৌকা প্রতীক-নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি অাসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ৬৫ জন। 

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): এ আসন থেকে মোট ৪ জন মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন, বর্তমান এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মাসুদ রানা, নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী সবুজ তালুকদার।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): এ আসনে মনোনয়নপত্র কিনেছেন ১৪ জন। তারা হলেন বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামান, তার ছেলে মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. নুরুননবী, বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, হারুনুর রশীদ বীর প্রতীক, অ্যাডভোকেট শামসুল আলম, কেন্দ্রীয় সাবেক নেতা রফিকুল ইলমাম মঞ্জু, একেএম শহিদুর রহমান এবং আসলাম খান।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ১০ জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিপি এস আকবর খান, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. অধীর চন্দ্র সরকার, সাবেক এমপি প্রায়াত ডা. মতিউর রহমানের ছেলে তানভীর রহমান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মুক্তিযোদ্ধা ড. মো. নূরুল আলম তালুকদার, সরকারি জিবিজি কলেজের সহকারি অধ্যাপক মো. ওয়াহিদ শরীফ সিদ্দিকী।

টাঙ্গাইল-৪ (কালিহাতী): এ আসন থেকে ৪ জন মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন বর্তমান এমপি হাসান ইমান খান সোহেল হাজারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং এফবিসিসিআই’র পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবু নাসের।

টাঙ্গাইল-৫ (সদর): এ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ৪ জন। তারা হলেন বর্তমান এমপি আলহাজ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান।

Reneta

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর): আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ১৩ জন। তারা হলেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, বর্তমান সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক তারেক শামস খান হিমু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ওসমানী, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুর রহিম ইলিয়াস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামানিক, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি হামিদুর রহমান ঝন্টু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খোরশেদ আলম বাবুল, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ নেতা মাহমুদ উল্লাহ লিলু।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): এ আসন থেকে ৫ জন মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন বর্তমান এমপি একাব্বর হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যনিবাহীর সদস্য ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): এ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ১১ জন। তারা হলেন বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, প্রকৌশলী আসাদুল হক তালুকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, আওয়ামী লীগ নেতা জুয়েল সরকার, ডা. জুয়েল ও বাসাইল উপজেলা তাঁতী লীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-মনোনয়নএকাদশ জাতীয় সংসদ নির্বাচনটাঙ্গাইললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT