চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা শোধ না করলে ক্রেডিট কার্ডে আগের মত সুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় দেয়া হয়েছিল, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এরফলে এখন থেকে ক্রেডিট কার্ডে নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে আগের মত জরিমানা গুনতে হবে গ্রাহকদের।

বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

তাতে বলা হয়েছে, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলাসহ গণপরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। তাই ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মেয়াদ, লেট পেমেন্ট ফি ও সুদ সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

এই নির্দেশনার পর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখের অব্যবহিত পরের দিন হতে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিলের ওপর সুদ বা মুনাফা আরোপযোগ্য হবে। এক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ হতে সুদ আরোপ করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে বিলম্ব ফি একবারের বেশি আদায় করা যাবে না।

Reneta

প্রজ্ঞাপনে এমএফএস প্রোভাইডারের ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের সর্বোচ্চ মাসিক সীমা দুই লাখ টাকা বহাল থাকবে। এ লেনদেনের চার্জ সেবাদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবসায়িক নীতি অনুসারে চলবে। আগে পি-টু-পি মাসিক লেনদেন সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ছিল।

বিধিনিষেধ চলাকালে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলেও লেট পেমেন্ট ফি আরোপে নিষেধাজ্ঞা ছিল। পাশাপাশি বকেয়া বিল নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর ৫ কর্মদিবস পর্যন্ত পরিশোধের সুযোগ পেতেন গ্রাহক।

এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিল পরিশোধের মেয়াদ, লেট পেমেন্ট ফি ও সুদ সংক্রান্ত বিশেষ সুবিধার নির্দেশনা প্রত্যাহার করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাক্রেডিট কার্ডবাংলাদেশ ব্যাংকসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT