চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ হাজার টাকার জন্য গৃহবধূ খুন!

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:৩৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বাসাইলে পাওনা টাকা চাওয়ায় ঝর্ণা রাণী দাস (৪৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বাসাইল পৌর এলাকার রায়বাড়ির প্রতিবেশীর ঘরের মাটি খনন করে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ঝর্ণা দাস ওই এলাকার সুনিল দাস মতিনের স্ত্রী। এই ঘটনায় ঘরের মালিক মনোয়ারা বেগম ও উজ্জল বেপারী নামে ২জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক মনোয়ারা বেগম একই এলাকার ঝর্ণা দাসের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ধরে মনোয়ারা টাকা না দেয়ায় রোববার সকালে ঝর্ণা দাস মনোয়ারার বাড়িতে টাকা চাইতে যায়। টাকা চাওয়ায় তাকে হত্যা করে ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখে মনোয়ারা বেগম।

‘পরে ঝর্ণা দাসকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে একপর্যায় মনোয়ারা বেগমের স্বামী নিজেই স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে ওই মরদেহটি উদ্ধার করে স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে দেয়।’

বাসাইল থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘মরদেহটি অভিযুক্তের ঘরের ভেতর থেকে মাটি খনন করে উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্য মতে একই এলাকার মজিবর বেপারীর ছেলে উজ্জল বেপারীকে আটক করা হয়েছে।’

অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোমবার সকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ মিছিল বের করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূটাঙ্গাইলসেমি লিডহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

জুন ২৮, ২০২৬

সংসদ ভবনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT