চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার যুবাদের শেষ ধাপের ফলের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ধাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শেষ ধাপে ১৬ ক্রিকেটার, দুই নির্বাচক ও একজন ভিডিও অ্যানালিস্টের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার জানা যাবে তাদের কোভিড টেস্টের ফল।

গত ১৬ আগস্ট প্রথম ধাপে মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। নেগেটিভ ফল আসে সবারই। দ্বিতীয় ধাপে ১৫ ক্রিকেটারের মধ্যে অলরাউন্ডার ইফতেখার করোনায় আক্রান্ত শনাক্ত হন। এ তরুণকে বিসিবির একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে।

ক্রিকেটার, কোচ ও সাপোটিং স্টাফ মিলে মোট ৬৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। দুই ধাপে উত্তীর্ণরা সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন। তৃতীয় ধাপের ফল এলে শুরু হবে মাঠের অনুশীলন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করবে বিসিবি। এ সময়ে নিজেদের মধ্যে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখান থেকে বাছাই করা হবে মূল দল। যারা ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে টাইগাররা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবিকেএসপিবিসিবিবিসিবির করোনা অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT