ক্রিকেট

টাইগারদের ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন সিডন্স

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সিডন্স ব্যাটিং পরামর্শ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সিডন্স ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন, তিনি ক্যাপ ও Sunglasses পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাবেক হেড কোচ জেমি সিডন্স তামিম-মুশফিকদের ব্যাটিং পরামর্শক হয়ে ফিরছেন টাইগার ডেরায়। ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন এ অস্ট্রেলিয়ান। দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

অনেকদিন থেকেই গুঞ্জন চলছিল সিডন্স ফিরছেন বাংলাদেশের ক্রিকেটে। শেষ পর্যন্ত সত্যিও হল। শুক্রবার মিরপুরে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান সিডন্সের পরামর্শক হওয়ার কথা।

নিউজিল্যান্ড সফর থেকে ফিরে বিপিএলের পর টিম টাইগার্স পাবে নতুন ব্যাটিং পরামর্শক। কিউই সিরিজই হতে পারে বর্তমান ব্যাটিং পরামর্শক অ্যাশলে প্রিন্সের শেষ অ্যাসাইনমেন্ট।

বিষয়:নাজমুল হাসান প্রিন্স বিপিএল বিসিবি সিডন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…