বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ২৩ তম ম্যাচে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লার খুলনা।
দ্বিতীয়পর্বে চট্টগ্রামে আজ শেষ দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
চলতি আসরে এখনপর্যন্ত ছয় ম্যাচে পাঁচ জয় ও মাত্র একটি হারে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা। টানা জয়ে খুলনা টেবিলের শীর্ষে থাকলেও খারাপ অবস্থা নেই রংপুর শিবিরেও। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে তৃতীয় অবস্থানে দলটি।







