ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা প্রথম দুই ম্যাচেই শেষ। আজ ঘরের মাঠে দু’বারের সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে ‘বাংলা-ওয়াশ’ এর পালা।
গুরুত্বহীন হলেও তৃতীয় ম্যাচটিও জিততে চায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজে ব্যর্থতায় বিব্রত টিম-ইন্ডিয়ার শেষ লক্ষ্য জয় দিয়ে সফর শেষ করা।
লেগ স্পিনার জুবায়ের হোসেনকে তৃতীয় ওয়ান ডে’র জন্য বাংলাদেশ দলে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তার জায়গায় খেলবেন আরাফাত সানি।
আবহাওয়ার পূর্বাভাস অবস্য বলছে, বৃষ্টি বাগড়া দিতে পারে নিরবচ্ছিন্ন আয়োজনে।
ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সব চেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়া মুস্তাফিজের সামনে নতুন এক রেকর্ডের হাতছানি। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের ১৩ উইকেট শিকারের রেকর্ড ভাঙতে শেষ ম্যাচে মুস্তাফিজের চাই আর মাত্র তিন উইকেট।






