আইপিএলে আজকের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
এরই মধ্যে ‘দ্য ফিজ’ এর কাটারে হিমশিম খেতে শুরু করেছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তাল সামলাতে না পেরে কেউ কেউ ভুলুণ্ঠিতও হচ্ছেন। যা দেখা গেছে গত পরশু কেকেআর ও সানরাইজার্সের ম্যাচে।
দুই ম্যাচে সেই কাটারবয় মোস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হয়েছেন ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো ব্যাটসম্যানরা। উড়ে গেল হার্ডহিটার আন্দ্রে রাসেলের স্ট্যাম্প।
তারপরও আফসোস। তার দল সানরাইজার্স হায়দরাবাদ এখনো জয়ের মুখ দেখেনি। দুই ম্যাচে দু’টিতেই হার।








